শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সড়ক দুর্ঘটনায় আরএফএল গ্রুপের কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনায় আরএফএল গ্রুপের কর্মকর্তা নিহত

 

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহন চাপায় শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা–আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাথুলী বাস স্ট্যান্ডের পরের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায় ভাঙ্গামোড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি আরএফএল গ্রুপের সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে মানিকগঞ্জ এরিয়ায় কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু জানান, সকালে ঢাকা–আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়।

তিনি আরও জানান, অজ্ঞাত পরিবহনটি সিসিটিভি পর্যবেক্ষণ করে সনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।