শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন

জি–টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ৭ সেপ্টেম্বর দেশটি সফর করবেন প্রেসিডেন্ট জো। সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার।

এছাড়াও সম্মেলনে তিনি ও জি–২০’র অংশীদাররা পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই বাইডেনের প্রথম ভারত সফর।

দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা, বাণিজ্যসহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানায় হোয়াইট হাউজ।

এসএ/দীপ্ত নিউজ