শিরোনাম
সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ দিনাজপুরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু জাতিসংঘের সতর্কবার্তাআগামী ৬ মাসে খাদ্য সংকট তীব্র হতে পারে ১৬ দেশে হবিগঞ্জে নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
ক্রিকেট

এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

নেপাল–পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত হাইব্রিড মডেলের ওয়ানডে এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩১ আগস্ট)।

স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

শিরোপার খরা কাটাতে লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত। আর অসুস্থতার কারণে শেষ সময়ে ছিটকে গেছেন ব্যাটার লিটন দাস। তবে সেসব ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিতে চান অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ড ক্রিকেট খেলে লঙ্কানদের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ।

সাকিব আরও বলেন, আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ