শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

নিপুণ-বর্ষণের ফ্যামিলি ক্রাইম থ্রিলার ‘অপলাপ’‌ আসছে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিপুণ-বর্ষণের ফ্যামিলি ক্রাইম থ্রিলার ‘অপলাপ’‌ আসছে আগামীকাল
আসছে ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ক্রাইম থ্রিলার ‘‌অপলাপ’

ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট থেকে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম অপলাপ। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। ওয়েব ফিল্মটি নিয়ে তিনি বলেন, ‘‌অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ ভালোবাসাকে ঘৃণায় রূপান্তর করে। এ রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকতার ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে এবং হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’

নাজিম উদ দৌলার রচনায় অপলাপ ফিল্মে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বী।

ওয়েব ফিল্মটির গল্প নিয়ে নির্মাতা জানান, সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিল অর্ক। মামলা চলে গেল আদালতে। অর্ক‌র পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। সাইফ কি পারবে বন্ধুকে বাঁচিয়ে সত্য জানতে। এ নিয়েই এগিয়ে যাবে গল্প।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।