দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্রগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
চট্রগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার

চট্রগ্রাম নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়ক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারনা করা হচ্ছে ঐ কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সড়কের পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে কিশোরের মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের কয়েকগজ দূরে রক্তমাখা ছুরি পাওয়া গেছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিশোরটি মধ্যবিত্ত পরিবারের হতে পারে। তার মাথায় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা চেষ্টা করছি খুনিদের গ্রেফতার ও নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ