মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়ার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হবে আনুমানিক ৪৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মধ্যরাতে গোয়াল বাথান এলাকার ইদ্রিস আলীর বাড়ির গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় টের পেয়ে চোরকে ধরে ফেলেন বাড়ির লোকজন। তাদের কাছে থেকে ছুটে পালিয়ে যান। এ সময় ‘চোর চোর’ বলে চিৎকার করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে চোরকে ধাওয়া করে। একপর্যায়ে চোর ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) হাসান বাসির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামপরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতেতার বাড়ি পাবনার বেড়ার উপজেলায় হতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More