শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইতিহাসের সন্ধিক্ষণে ভারত, চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইতিহাসের সন্ধিক্ষণে ভারত, চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩

 

ভারতের চন্দ্রযান ৩ ল্যান্ডার মডিউল বিক্রম আজ চাঁদে অবতরণ করবে।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩ অভিযানের ল্যান্ডার মডিউল বিক্রম। অবতরণের আগে খাড়াই মোড় ঘুরবে ল্যান্ডারটি। এখনও বিক্রম চাঁদকে প্রদক্ষিণ করছে। তবে আজ সন্ধ্যায় দিক বদল করে নীচের দিকে নামতে শুরু করবে বিক্রম।

চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগছে ভারতের মহাকাশযানের। এখনও বিক্রম চাঁদকে প্রদক্ষিণ করছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফটল্যান্ডিং করবে চন্দ্রযান ৩–র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও। চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকাল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে।

ইতিহাসের সাক্ষী থাকতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি অংশ নেবেন।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ