শিরোনাম
দীপ্ত নিউজ
সারাদেশ

সাংবাদিক হাবিবুর রহমান মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক হাবিবুর রহমান মারা গেছেন

সাংবাদিক হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

হাবিবুরের স্ত্রী ফারজানা মাহমুদ জানান, বিকেল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা জানান– তিনি বেঁচে নেই।

হাবিবুর রহমান খান দৈনিক যুগান্তরে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ