শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

আদীব জামাল
আদীব জামাল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। মূলত এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দু’দল।

শ্রীলঙ্কায় এই সিরিজ শুরু হলেও, মূল আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে মাঠ ভাড়া নিয়েছে তারা। সিরিজের প্রথম ওয়ানডে হবে হাম্বানটোটায় মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায়।

দ্বিতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার। সিরিজের শেষ ম্যাচ কলম্বোয় হবে শনিবার। পাকিস্তান ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে। আর ৩ সেপ্টেম্বর, আফগানিস্তানের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না হওয়ায় এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।