শিরোনাম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় চতুর্থ দিনের মত ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় চতুর্থ দিনের মত ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট

চার দফা দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন অব্যহত রেখেছে সাতক্ষীরার নলতায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের(ম্যাটস) শিক্ষার্থীরা।

সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১০টায় আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

ম্যাটস এর শেষ বর্ষের শিক্ষার্থী মোনায়েম হোসেন জানান, তাদের চারটি দাবি রয়েছে। এগুলো হলো– ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ কোর্স বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড‘ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান। এগুলো মেনে না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, চারটি দাবিতে গত ১৮ আগস্ট শুক্রবার থেকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ ক্লাস ও পরীক্ষা বর্জন সহ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন তারা।

শায়লা/ দীপ্ত নিউজ