রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে মিললো দুই কেজির জোড়া ইলিশ

Avatar photoAdib Jamal

পটুয়াখালীর মহিপুরে জয়নাল মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের দুটি ইলিশ। এর মধ্যে একটির ওজন হয়েছে ২ কেজি ১০০ গ্রাম ও অপটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মহিপুরের আকন ফিস মৎস্য আড়তে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশ দুটি নিয়ে আসা হয়। পরে অন্য ইলিশের সঙ্গে ৬৫ হাজার টাকা মন হিসেবে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দুটির ওজন সবচেয়ে বেশি।

জেলে জয়নাল মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলে সহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে গতকাল রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এ মাছ দুটি ধরা পড়ে। এ মাছ দুটি অন্যান্য ইলিশের সঙ্গে বিক্রি করা তিনি ভালো দাম পেয়েছেন বলে জানান।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More