শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চাকরি

নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরাও

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪–বি অফিসার ক্যাডেট ব্যাচে লোকবল নিয়োগ দেবে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে চাইলে যোগ দিতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরা ।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যেকোনও একটিতে জিপিএ–৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ–৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে;

নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৪ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর।

বৈবাহিক অবস্থা: নারী–পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত।

প্রশিক্ষণ ও কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট ৩ বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাবলেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।

বেতন ও ভাতা

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ও ভাতা দেওয়া হবে। পরবর্তীকালে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তাঁদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

 

এসএ/দীপ্ত নিউজ