দীপ্ত নিউজ
বিনোদন

বাবা হলেন পলাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবা হলেন পলাশ

 

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘কাবিলা’খ্যাত অভিনেতা অভিনেতা জিয়াউল হক পলাশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ আছেন বলে জানালেন পলাশ।

এই অভিনেতার ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ্‌, বাবা হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে এসেছে নতুন অতিথি। তবে তাদের বিষয়ের খবর প্রকাশ্যে আসে গত বছর ডিসেম্বরে। এ বিষয়ে পলাশ বলেন, ‘আমরা বিয়ে করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

এদিকে, পলাশের স্ত্রীর নাফিসা রুম্মান মেহনাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানেও। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে বিয়ে করেন তারা।

উল্লেখ্য, পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই দর্শকমহলে বেশ সাড়া ফেলে।

 

আল/ দীপ্ত সংবাদ