দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বসত ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বসত ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে ফাতেমাতুজ জোহরা মিতু (২৬) নামে এক গৃহবধূর মরদেহ বসত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিতু ওই বাড়ির আবুধাবি প্রবাসী এমরান হোসেন রাকিবের স্ত্রী এবং একই বাড়ির গ্রাম্য চিকিৎসক মাজহারুল হকের মেয়ে।প্রায় ৮ বছর আগে মিতুর সঙ্গে ইমরানের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে এবং ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

শায়লা/ দীপ্ত নিউজ