শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

উত্তর–পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকারপরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিশু–কিশোর ২৩ জন।

শুক্রবার (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যাক্ত একটি লরি থেকে প্রায় দেড়শ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল। এ সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে দেশটির ‘মাইগ্রেশন ন্যাশনাল ইনস্টিটিউট‘।

উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকোর ‘ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্ট‘এর কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবছর মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাড়ি জমান হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। তবে সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। অনেককেই আটকে পড়ে করতে হয় কারাবরণ আবার অনেকেরই মৃত্যু হয় অনিশ্চিত এ পথে।

উদ্ধার করা অভিবাসপ্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ২০ জনের বেশি অভিবাবকহীন শিশু–কিশোর রয়েছে। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশই ছিল সবার উদ্দেশ্য।

 

শায়লা/ দীপ্ত নিউজ