শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিয়েবাড়িতে হাতির পাল, মোটরসাইকেলে চেপে পালালেন বর-কনে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিয়েবাড়িতে হাতির পাল, মোটরসাইকেলে চেপে পালালেন বর-কনে

বিয়ে বাড়িতে আমন্ত্রণ ছাড়াই দল বেঁধে চলে এল নিমন্ত্রণ খেতে। তারা আর কেউ নয়, হাতির দল। প্রাণ বাঁচাতে বিয়েবাড়ি ছেড়ে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর–কনে। খাওয়া ছেড়ে দৌড়ে পালান আমন্ত্রিতরাও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার (১৬ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন গ্রামের যুবক তন্ময় সিংহের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মমপি সিংহের।

জানা গেছে, রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মত সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। এছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি ঘুরে বেড়ানোয় ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চাচ্ছেন না।

তন্ময় বলেন, হাতি থাকায় শ্বশুরবাড়ির লোকজনদের আমরা গিয়ে নিয়ে এসেছি। কনেযাত্রী আসতে প্রায় সাড়ে ১২টা বেজে যায়।

তিনি বলেন, অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ‘এমন সময় হাতির গর্জন শুনতে পাই। আগে থেকেই জানতাম যে রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই দ্রুত খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। পরিস্থিতি আচ করতে পেরে স্ত্রীকে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে কেটে পড়ি।’

তন্ময়ের বাবা তপন সিংহ আক্ষেপ করে বলেন, ‌‘৫০০ জন আমন্ত্রিত ছিলেন। ৬৫ জন কনেযাত্রী–সহ মোট ২৭০ জন খেয়েছেন। বেশিরভাগই হাতির ভয়ে আসতে পারেননি। অনেকে খেতে বসে হাতির ডাক শুনে উঠে গিয়েছেন। প্রচুর খাবার নষ্ট হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ১০০টি হাতি এলাকায় ঘুরছে। তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রায়ই হানা দিচ্ছে লোকালয়ে।

 

আফ/দীপ্ত নিউজ