দীপ্ত নিউজ
রাজনীতি

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে: ওবায়দুল কাদের

 

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কারও কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ।

শুক্রবার ( ২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি অভিযোগ করেন, মফস্বলে সহিংসতা যা ঘটানো হচ্ছে তা পরিকল্পিত। বিএনপিকে রাজনৈতিক অপশক্তির হোতা আখ্যা দিয়ে, তিনি দাবি করেন, দলটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

ঢাকা–১৭ আসনের নির্বাচনের দিনে হামলার ঘটনায় ওবায়দুল কাদের জানান, তদন্ত করে এর সুষ্ঠু বিচার করবে সরকার।

 

আল/ দীপ্ত সংবাদ