শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

জেলের জালে উঠে এল কুমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলের জালে উঠে এল কুমির

 

বরিশালের মুলাদী উপজেলায় জেলের জালে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেহাট ভূঁইয়াবাড়ি–সংলগ্ন জয়ন্তী নদীতে এক জেলের জালে কুমিরটি আটকা পড়ে।

কুমিরটিকে উদ্ধার করে জেলেদের হেফাজতে রাখলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা প্রশাসন।

এঘটনায় জেলে জানান, প্রতিদিনের মতো সে আইড় পাঙাশের জাল ফেলে। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারী ভারী লাগছিল। এরপর জাল কাছে আসার পর দেখতে পায় কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে মেম্বারকে সংবাদ দেয়। এরপর উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

মুলাদী উপজেলার বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট, ওজন প্রায় ৩৫ কেজি।

সোমবার সন্ধ্যার পর খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নাজিরপুরে আসেন। কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হয়। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে কুমিরটিকে যথাযথ পরিচর্যা করা হবে। তারপর এটির সঠিক আবাসস্থল চিহ্নিত করে সেখানে ছেড়ে দেওয়া হবে।

 

 

আল/ দীপ্ত সংবাদ