দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জেলেনস্কিকে ভুল নামে ডাকলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জেলেনস্কিকে ভুল নামে ডাকলেন বাইডেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম উচ্চারণে ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ভলোদিমির জেলেনস্কিকে বাইডেন ‘ভ্লাদিমির’ বলে উল্লেখ করেন।

ন্যাটো সম্মেলনে বাইডেন বলেন, ‌‌‌‌‘ভ্লাদিমির ও আমি…. আমার এতো পরিচিত হওয়া উচিত নয়।’ পরে অবশ্য তিনি ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছেন। পরে তিনি ভুল শুধরে বলেন, ‘জেলেনস্কিকে আমি আলোচনার সময় বেশ কিছু নিশ্চয়তা দিয়েছি’।

পিয়ার্স মরগান নামে টুইটার ব্যবহারকারী এই ভিডিও টুইটারে পোস্ট করে বাইডেনের ভুলের বিষয়টি উল্লেখ করেন এবং নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই বৃদ্ধকে এখনই বিশ্রামে যেতে হবে।’

কেউ কেউ অবশ্য বলছেন, শব্দ দুটি এতই কাছাকাছি যে ভুল হতেই পারে। আরেক টুইটার ইউজার মন্তব্য করেছেন, ‘একই নাম, শুধু ভিন্ন বানান।’

ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর বার্ষিক সম্মেলন। সম্মেলনের শেষ দিনে জি–সেভেনের নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার বিষয়ে অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এ জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।

 

এসএ/দীপ্ত নিউজ