শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হায়দ্রাবাদী পেঁপে চাষে সফলতা

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
হায়দ্রাবাদী পেঁপে চাষে সফলতা

কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের পেঁপে চাষে সফলতা পেয়েছেন বরিশালের বাবুগঞ্জের এক চাষি। একটি গাছ থেকে তিনি সর্বোচ্চ দশ মণ ফল পাচ্ছেন, যা স্বাভাবিক জাতের দ্বিগুণ।

সাউথ আফ্রিকায় থাকার সময় সেখানে বড় আকারের পেঁপে দেখে উদ্বুদ্ধ হন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবু বক্কর সুমন। দু’বছর আগে দেশে ফিরে শুরু করেন দেশি হাইব্রিড জাতের পেঁপের চাষ। কিন্তু আশানরুপ ফলন পাননি। এবছর লাগিয়েছেন ভারতের কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের এক হাজার পেঁপে গাছ।

পেঁপে চাষে সুমনের সফলতা দেখে আগ্রহ বাড়ছে এলাকার অন্য চাষিদের। কৃষি বিভাগ জানিয়েছে, অন্যান্য ফসলের তুলনায় উন্নত জাতের পেঁপে চাষে লাভ ভালো। চাহিদা থাকায় কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের পেঁপের চারাও উৎপাদন করছেন আবু বক্কার সুমন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।