শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি।

বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান।

বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার ও দুই স্পিনার। পাঁচ বোলারের সঙ্গে ব্যাটিংও বেশ লম্বা। সাত নম্বরে এক সিরিজ পর দলে ফিরে একাদশে ফিরেছেন আফিফ হোসেন।

সর্বশেষ খেলা ওয়ানডে থেকে একটা বদল এনেছে আফগানরা। গুলাবদিন নাইবের বদলে অভিষেক হয়েছে পেসার মোহাম্মদ সালিমের। তিনি ছাড়াও পেস আক্রমণে আছেন ফজল হক ফারুকি আর আজমতুল্লাহ ওমরজাই। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবিকে নিয়ে আফগানদের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।