দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্ব শক্তি সংস্থার কার্বন ডাই-অক্সাইড নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব শক্তি সংস্থার কার্বন ডাই-অক্সাইড নিয়ে শঙ্কা

নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ি বাড়ার কারণে ২০২১ সালের তুলনায় কার্বন নির্গমন অনেক কম হবে।

প্যারিসভিত্তিক সংস্থা আইইএ বলছে, জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই-অক্সাইড নির্গমন আগের বছরের তুলনায় ২০২২ সালে প্রায় এক শতাংশ বাড়বে। ২০২১ সালে গ্যাস, তেল ও কয়লা পোড়ানোর ফলে প্রায় ৩,৩৫০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছিল। ২০২২ সালে তার চেয়ে ৩০ কোটি টন বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনের আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটি বলছে, যদিও কয়লা থেকে নির্গমন ২ শতাংশ বেড়েছে। কারণ যে দেশগুলো আগে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছিল, তারা অন্যান্য বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকেছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।