পাবজি খেলতে গিয়ে প্রেম, সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মোবাইলে ‘পাবজি গেম’ খেলতে খেলতে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব, অতঃপর প্রেম। সেই সম্পর্কের অন্তরঙ্গতার জের ধরে ৪ সন্তানসহ ভারতের নয়ডায় হাজির হন পাকিস্তানি নারী। সোমবার (৩ জুলাই) নয়ডা পুলিশ বিষয়টি জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ এরই মধ্যে সেই নারীকে গ্রেফতার করেছে। সেই নারীকে আশ্রয়দানকারী ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর নাম সীমা গুলাম হায়দার এবং তার ভারতীয় প্রেমিকের নাম শচীন।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানি ওই নারী প্রথমে পাকিস্তান থেকে নেপালে আসে। পরে সেখান থেকে তার চার সন্তানসহ জুন মাসে উত্তরপ্রদেশে প্রবেশ করে এবং সেখান থেকে বাসযোগে নয়ডায় পৌঁছান।

পুলিশ আরও জানিয়েছে, ওই নারী এবং তার চার সন্তান ভারতীয় ওই ব্যক্তির ভাড়া করা বাড়িতে বসবাস করছিল।

নয়ডা পুলিশের উপ–কমিশনার মিয়া খান বলেছেন, ‘পাকিস্তানি নারী এবং নয়ডার সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানানো হবে।’

এমএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More