দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপু‌রে শ্রমিকদের সড়ক অব‌রোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রে শ্রমিকদের সড়ক অব‌রোধ

 

গাজীপুরের কা‌লিয়া‌কৈ‌রের নিশ্চিন্তপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা– টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হন।

শনিবার (২৪ জুন) বিকেলে কা‌লিয়া‌কৈ‌রের নি‌শ্চিতপুর এমএস এ লি‌মি‌টেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক জানায়, বিকেলে নিশ্চিন্তপুর এম এস এ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে দু্ইপা‌শেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মাঝে ধাওয়া–পালটা ধাওয়া শুরু হয়। পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

নাও‌জোড় হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দিকে মহাসড়ক থেকে শ্রমিকার সড়ে গেলে দেড় ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

জাহাঙ্গীর / আল /দীপ্ত সংবাদ