দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় পিস্তল ও গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় পিস্তল ও গুলিসহ আটক ১
উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি

সাতক্ষীরার তালা উপজেলায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) বিকালে উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ফিরোজ বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে।

ফিরোজের বাড়ী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রঘুনাথ/এসএ/দীপ্ত নিউজ