শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে রিকশা চালককে হত‌্যা, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরিশালে রিকশা চালককে হত‌্যা, আটক ২

 

অটোরিকশা চালক হাসান হত্যার ঘটনায় দুই অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব–৮। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৮ জুন) দুপুর ১২টায় র‌্যাব–৮ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান উপ প‌রিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। গ্রেফতকরকৃতরা হলো পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১০ নং ওয়ার্ডের রুবেল হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার ১১ নং ওয়ার্ড চানমারির বাসিন্দা মামুন তালুকদার।

লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, মূলত অটো রিকশাটি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে হাসানকে ১৫ জুন রাত ১০টার দিকে নগরীর বাংলা বাজার থেকে ভাড়া নিয়ে ভোলার রাস্তায় নিয়ে যায়। সেখানে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর সোহরাব ডাক্তারের পুকুরে লাশ ফেলে রিকশা নিয়ে যায়। রিকশাটি অভিযুক্ত খুনি মামুন তালুকদারই হাসানের কাছে বিক্রি করেছিল।

এরপর সুসম্পর্ক রেখে চলতো। ১৪ তারিখও একবার হাসানকে হত্যার উদ্দেশ্য নিয়ে ওই দুইজন ভোলার রাস্তায় গিয়েছিল। কিন্তু হত্যার উপযুক্ত সুযোগ না পেয়ে চলে আসে। পরের দিন নিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালায়। হত্যাকারীরা অটোরিকশা চোর চক্রের সদস্য। এর আগেও তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৭ জুন সদর উপজেলার ৫ নং ওয়ার্ড ভোলার রাস্তা সংলগ্ন সোহরাব ডাক্তারের পুকুর থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন থানায় মামলা দায়ের করেছেন।

 

মর্তুজা জুয়েল/ আল/দীপ্ত সংবাদ