দীপ্ত নিউজ
খেলা

মিরপুরে চলছে উইকেট বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিরপুরে চলছে উইকেট বৃষ্টি

ঢাকা টেষ্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

ইব্রাহিম জাদরানকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। এরপর ১৭ রান করা আব্দুল মালিক ও ৯ রান করা রহমত শাহ‘র উইকেট তুলে নেন এবাদত হোসেন।

মধ্যাহ্ন ভোজনের বিরতি থেকে ফিরে আরও ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতেই ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা স্বাগতিকদের, প্রথম ইনিংস থামে ৩৮২ রানে। শান্ত ১৪৬ ও জয় করেন ৭৬ রান। আফগান পেসার নিঝাত মাসুদ নেন ৫ উইকেট।

দিনটা তাই আফগানদের পাশাপাশি বাংলাদেশরও।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।