শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়াতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়াতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় পার্কে পড়ে থাকা বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধারে কাজ করছেন স্থানীয় পুলিশ ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিম্পাং আম্পাতের সেন্ট্রাল আইল্যান্ড পার্ক থেকে বাংলাদেশি যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে স্থানীয় পুলিশ যুবকের মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।

পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক খাও কোক চিন বলেন, মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বাংলাদেশি যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, লাল টি–শার্ট এবং ডেনিম প্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি পড়েছিল। এ সময় নিহতের শরীরে অনন্ত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে আসা মেডিকেল টিম যুবকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ফরেনসিক ইউনিট, ডিটেকশন ডগ ইউনিট এবং স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশনের সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা এ ঘটনার তদন্ত করছে।

কোক চিন আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সেবারাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

এসএ/দীপ্ত নিউজ