শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতবারের মতো এবারও সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।

এবার ট্রেনের ঈদযাত্রার টিকিট দুই শিফটে বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চল সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ১২টা থেকে।

গত ৩০ মে এক ব্রিফিংয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন টিকিট বিক্রির সূচি জানিয়েছিলেন। সে অনুযায়ী বুধবার (১৪ জুন) দেয়া হচ্ছে ২৪ জুনের টিকিট, ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন দেয়া হবে ২৬ জুনের টিকিট, ১৭ জুন দেয়া হবে ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের টিকিট।

একইভাবে এ ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেয়া হবে ২২ জুন থেকে। আগামী ২২ জুন দেয়া হবে ২ জুলাইয়ের টিকিট, ২৩ জুন দেয়া হবে ৩ জুলাইয়ের টিকিট, ২৪ জুন দেয়া হবে ৪ জুলাইয়ের টিকিট, ২৫ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট, আর ২৬ জুন দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট।

এছাড়া, রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর–চট্টগ্রাম ও ঢাকা–দেওয়ানগঞ্জ পথে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এক জোড়া বিশেষ ট্রেন চলবে ময়মনসিংহ–চট্টগ্রাম রুটে। আর ৪ জুন থেকে ঢাকা–চিলাহাটি–ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে রেলের। মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন এই চার কাউন্টারে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনে স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রেলের অবহিতকরণ সভায় ঈদযাত্রার ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও বগি যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ঈদযাত্রায় ৬৫টি অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৫টি ব্রডগেজ বগি আনা হবে।

এছাড়া ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ