দীপ্ত নিউজ
জাতীয়

হজ পালনে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হজ পালনে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে ১১ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও দুই জন নারী।

সর্বশেষ রবিবার (১১ জুন) মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫৯)। তারা সবাই মক্কায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও কিছুটা ভিন্ন পরিবেশের কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা রয়েছে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

 

ইমাম/দীপ্ত নিউজ