শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

ভুমি অধিগ্রহণ শাখা ও ভুমি অধিগ্রহণ প্রতিষ্ঠানের কারণে বসতঘরসহ অন্যান্য স্থানের ন্যায্য টাকা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক আবুল সরদারসহ এলাকাবাসী। সোমবার (৫ জুন) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর পাঁচজুনিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কৃষক আবুল সরদারসহ তার পরিবারের সদস্যরা।

মানববন্ধনে কৃষক আবুল অভিযোগ করেন, আশুগঞ্জ পাওয়ার প্লান্টের নির্মাণ প্রকল্পের আওতায় ধানখালী ইউনিয়নের বিভিন্ন মৌজা থেকে জমি অধিগ্রহণ করে। এই অধিগ্রহণে তার বাড়ির জমি তালিকাভুক্ত করা হলেও বসতঘর, রান্নাঘর, মুরগীর ঘর, গোয়ালঘর,গাছপালা তালিকাভুক্ত করেনি। এজন্য তিনি ভূমি অধিগ্রহণ শাখা ও ভূমি অধিগ্রহণ প্রতিষ্ঠানের খামখেয়ালিকে আচরণকে দায়ী করেছেন।

এছাড়াও তার ন্যায্য পাওনা আদায়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মো.ইমরান/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।