দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে সাইবার অপরাধ প্রতিরোধে সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে সাইবার অপরাধ প্রতিরোধে সেমিনার

নাটোরের সিংড়ায় সাইবার অপরাধ প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথির বক্তব্যে বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে গড়ে তুলতে চান।‘

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক,পরিচালক মো.আমিনুল এহসান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ।

সাহেদুল আলম রোকন/এমি/দীপ্ত নিউজ