শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শাহ আমানত বিমানবন্দরে এক কেজি সোনা উদ্ধার, যাত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাহ আমানত বিমানবন্দরে এক কেজি সোনা উদ্ধার, যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও এনএসআই যৌথ তল্লাশিতে এসব সোনা উদ্ধার হয়েছে।

কাস্টমস ও গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা এম সালেম জানিয়েছেন, ওই যাত্রীর লাগেজ থেকে দরোজায় ব্যবহৃত কয়েকটি কবজা পাওয়া যায়। কবজার মাঝে সে সুকৌশলে লোহার দণ্ডগুলোকে সোনা দিয়ে তৈরি করে নিয়ে আসে।

রবিবার (৪ জুন) সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। সোনা উদ্ধারের পর ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, আটক যাত্রী আবদুল করিম সজনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। করিমের লাগেজে তল্লাশি করে ১টি সোনার বার, কবজার ভেতর থেকে ১২টি দণ্ডাকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ উদ্ধার হয়েছে।

উদ্ধার করা দণ্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন ৭৪৬ গ্রাম, বারটির ওজন ১১৬ গ্রাম ও চুরি সাদৃশ্য স্বর্ণগুলোর ওজন ১০০ গ্রাম। উদ্ধারকৃত মোট ৯৬৩ গ্রাম সোনার দাম ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা বলে জানিয়েছেন এই কর্মকর্তা ।

আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

রুনা/ আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।