শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্কে রানঅফ ভোট: শেষ মুহূর্তে লড়াইয়ে দুই প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তুরস্কে রানঅফ ভোট: শেষ মুহূর্তে লড়াইয়ে দুই প্রার্থী
রস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু। ছবি: সংগৃহীত

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ। রবিবার, (২৮ মে) ভোটে নির্ধারিত হবে রিসেপ তায়িপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন, নাকি নতুন নেতার নেতৃত্বে নতুনরূপে পথ চলা শুরু হবে তুর্কীদের।

রবিবার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) শুরু হচ্ছে ভোটগ্রহণ; চলবে বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। খবর আনাদোলু এজেন্সির।

নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কিলিচদারোগলু। তুরস্কের প্রেসিডেন্ট শাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের পর এবারই প্রথম রানঅফে গড়াল প্রেসিডেন্ট নির্বাচন।

গত ১৪ মে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম হয়েছেন এরদোয়ান। তিনি ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পান। ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে দেশটির তরুণ ভোটাদের পছন্দের প্রার্থী কেমাল কিরিচতারোলু। কিন্তু কোনো প্রার্থীই রানঅফ এড়াতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি।

কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দেশটির নিয়মানুযায়ী ১৪ দিন পর অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফা ভোট। প্রথম দফার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়েই হচ্ছে দ্বিতীয় দফা এ ভোট।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দফা ভোটে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান সমর্থন দেয়ায় আবারও ক্ষমতায় আসতে পারেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আনাদোলু এজেন্সি বলছে, এবারের নির্বাচনে ৬০ মিলিয়নেরও বেশি লোক ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৪৯ লাখ মানুষ প্রথমবার ভোটার হয়েছেন। রবিবারের এ ভোটের জন্য তুরস্কে মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

আফ/ দীপ্ত নিউজ