মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের সার্ফিং প্রতিযোগিতা!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্পেনের বার্সেলোনার মাসনউ বিচে হয়ে গেলো কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। মানুষ ও প্রাণীর অকৃত্রিম সম্পর্কের প্রতিফলন ঘটাতে এই প্রতিযোগিতা বলে জানান আয়োজকরা।

সমুদ্র সৈকতে মালিকদের সঙ্গে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে কুকুররা। স্পেনের বার্সেলোনার মাসনউ বিচের এমন দৃশ্যে উৎফুল্ল দর্শনার্থীরা। পোষা প্রাণী নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মালিকরাও।

প্রতিযোগী আলবার্তো মৌরি বলেন, ‘আমরা জিতেছি। যেহেতু আমি প্রশিক্ষণ দেই। তাই আমি নিজের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। তবে, আমার প্রাণীটির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।

আরেক প্রতিযোগী আফ্রিকা ফার্নান্দেজ বলেন, ‘ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কঠিন। আমি জেদি ছিলাম, আমি শেষ করবোই। আমরা পেরেছি।

প্রতিযোগী আলবা কর্টেস বলেন, ‘সে বেশ শান্ত। বেশির ভাগ সময় শুয়ে থাকে। আজ সে দারুন কিছু করেছে। তাই আমার জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ হয়েছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ ও প্রাণীর সম্পর্ক ফুটে ওঠে বলে মনে করেন আয়োজকরা।

সংগঠক লিয়া সাবত বলেন, ‘পোষা প্রাণীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিলে এক ভিন্নরকম আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। পোষা প্রাণী, মানুষ ও সমাজের জন্য এটি একটি ভালো দিক।

আয়োজনে অংশ নেওয়া কুকুরগুলো নজর কাড়ে সবার। সার্ফিং বোর্ড সামাল দেওয়া ও ঢেউ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কৌশল মুগ্ধ করে দর্শনার্থীদের।

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More