শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে বিসিভোয়ার নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে বিসিভোয়ার নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন–২০২৩ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সকল সম্মানিত কার্গো জাহাজ মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) রাতে নগরীর পালকি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিভোয়ার (বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন) সভাপতি হাজী মো. ইকবাল হোসেন। শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিভোয়ার সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. ইকবাল হোসেন বলেন, আমরা নির্বাচনে জয়ী হয়ে জাহাজ ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবো। তাই সকল ভোটারদের প্রতি আহবান থাকবে, আমাদের পূর্ণ প্যানেলকে জয়ী করবেন। আর যারা ভোটার নয়, তাদের দোয়া প্রার্থনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্গো জাহাজ ব্যবসায়ী কাজী আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কামাল, কাজী করিম, ইঞ্জি: বোরহান উদ্দিন সরকার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, মতিন তালুকদার, সোহাগ, আলী হোসাইন, সুলতান উদ্দিন নান্নু।

 

গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।