শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তাবলীগে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তাবলীগে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগে আসা মাহাদী হাসান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মসজিদ সংলগ্ন একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাদী হাসান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড়বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার মাহাদীসহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারি জামে মসজিদে আসেন এবং সেখানে অবস্থান করেন। ররিবার ভোরে মাহাদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ এস এম নাসিম/এমি/দীপ্ত নিউজ