শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বুধবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এক অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘দখলদার (ইসরায়েলি) সেনাবাহিনীর ছোড়া গুলি মাথায় লেগে মারা যান’ ২১ বছর বয়সী আলা জাগাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির একজন সাংবাদিক জানান, এ সময় সংঘর্ষে দুই সাংবাদিক আহত হন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই দুই সাংবাদিক রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ফিলিস্তিন টিভিতে কর্মরত।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সালমান আমরান (৩৫) নামে একজনকে গ্রেপ্তারের চেষ্টা করে তাদের বাহিনী। তিনি একজন হামাস সদস্য বলে দাবি তাদের। হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় অতীতে তিনি কারাভোগ করেছিলেন।

চলতি বছর ফিলিস্তিনিদের জন্য একটি রক্তাক্ত বছর: বিবিসি
ইসরায়েলি সেনা অভিযানে এ বছর এখন পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন
বিবৃতিতে সেনাবাহিনী আরও বলেছে, ‘সন্দেহভাজনের বাসা ঘিরে ফেলে সেনারা। আবাসিক ভবনের ভেতরে ঘেরাও হয়ে পড়লে সেনাদের লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন।’ আমরান আত্মসমর্পণ করলে সংঘর্ষ বন্ধ হয়।

স্থানীয়রা জানান, পূর্ব নাবলুসের গ্রামটিতে একটি বাড়ি ঘেরাও করে ফেলে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের উত্তরাংশে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। গত মার্চে উত্তেজনা শুরুর পর থেকে এই এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।