শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ
চিত্রনায়ক ফারুক। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ দেশে আনা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে উত্তরার বাসায় নেয়া হবে। সোমবার (১৫ মে) ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে।

পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মিন্টু আরও জানান, ফারুকের ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। এর মধ্যে দুবার তার মৃত্যুর গুজব ছড়ায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে রক্তে সংক্রমণ ধরা পড়লে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

সিঙ্গাপুরে প্রায় চার মাস ধরে আইসিইউতে ছিলেন চিত্রনায়ক ফারুক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এফএম/দীপ্ত সংবাদ