শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো
লিন্ডা ইয়াকারিনো।ছবি: সংগৃহীত

টুইটারের নতুন প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তার নাম ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শুক্রবার (১২ মে) ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। খবর বিবিসির।

এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারের নতুন শীর্ষ নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আমি খুবই আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারক করবেন, আর আমি মনোযোগ দেব (টুইটারের) প্রোডাক্ট ডিজাইন এবং নতুন প্রযুক্তির ওপর।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১২ মে) রাত ৯টা ৪৯ মিনিটে এ টুইট করেন মাস্ক। তার আগে স্থানীয় সময় দুপুর ১ টা ৪৮ মিনিটে এক টুইটবার্তায় তিনি জানান, টুইটারে নতুন শীর্ষ নির্বাহী নিয়োগ দেয়া হচ্ছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

নিজের প্রধান নির্বাহী পদ ছাড়ার বিষয়টি উল্লেখ করে ইলন মাস্ক বলেন, ‘এখন থেকে আমার ভূমিকা হবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সিটিও তথা প্রধান প্রযুক্তি কর্মকর্তার। পাশাপাশি বিভিন্ন পণ্য, সফটওয়্যার এবং সিস্টেম অপারেশন দেখভালও করব আমি।’

লিন্ডা জাকারিনো টার্নার ব্রডকাস্টিং করপোরেশনে প্রায় দুই দশক কাজ করার পর ২০১১ সালে এনবিসি ইউনিভার্সালে যোগ দেন। এনবিসি ইউনিভার্সালে তিনি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন সমর্থন করে এমন সরাসরি স্ট্রিমিং পরিষেবা ‘পিকক’ চালু করতে এবং সুপার বৌল এবং অলিম্পিক গেমসের মতো সরাসরি অনুষ্ঠানগুলোর সম্প্রচার তদারকি করতেন। পাশাপাশি তিনি স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

এফএম/দীপ্ত সংবাদ