শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে?

আদীব জামাল
আদীব জামাল
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে?
ফাইল ছবি।

আট থেকে আশি সকলের হাতেই স্মার্টফোন। সোশাল মিডিয়ায় চোখ বুলিয়ে নেওয়া হোক বা গেম খেলা- কাজের পাশাপাশি ফাঁকা সময়েও অধিকাংশই ব্যস্ত থাকেন মোবাইলে। ফলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সকলকেই। কেউ কেউ আবার তড়িঘড়ি ফোন ঠাণ্ডা করতে ঢুকিয়ে দেন রেফ্রিজারেটরে। কিন্তু জানেন কোন পদ্ধতিতে সহজেই ঠাণ্ডা হবে ফোন? চলুন জেনে নেওয়া যাক।

১. রোদ থেকে সাবধান : রিপোর্ট অনুযায়ী, যেকোনো মোবাইল ফোন সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। পাশাপাশি সকালে রোদে ব্যবহারের সময় ফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়। যার ফলে ব্যাটারি বেশি ব্যয় হয়। ফলে গরম হয়ে যায় ফোন। তাই ফোন যতটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো। তাতে সমস্যা খানিকটা হলেও কমবে।

২. তুলনামূলক কম ব্যবহার : যত ব্যবহার করা হবে, ততই গরম হয়ে যাওয়ার সম্ভবনা বেশি। পাশাপাশি ভিডিওর কারণেও অনেক ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। সেই সঙ্গে একসাথে ব্লু-টুথ ও হটস্পট ব্যবহারও হিটের কারণ। তাই সেসব ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ব্লু-টুথ ও হটস্পট বন্ধ করে ফোন সুইচ অফ করে রাখুন।

৩. কেস অর্থাৎ কভার খুলে রাখুন : ফোনের সুরক্ষার জন্য কভার অত্যন্ত প্রয়োজন। তাই প্রায় সকলেই কভার ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়ার একটা কারণ কিন্তু এই কভার। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য খুলে রাখুন কভার।

৪. লো পাওয়ার মোড : রিপোর্ট বলছে, লো পাওয়ার মোড অন করলে হিট কম হয়। কারণ, সে ক্ষেত্রে বেশ কিছু ফিচার রেস্ট্রিক্টেড থাকে।

এবার ফোন গরম হলে এই উপায়গুলো প্রয়োগ করে দেখতে পারেন। সূত্র : টেক ডটকম