শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

প্লে স্টোর থেকে ছড়াচ্ছে ম্যালওয়্যার

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
প্লে স্টোর থেকে ছড়াচ্ছে ম্যালওয়্যার
ফাইল ছবি।

গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মুঠোফোনে ছড়িয়ে পড়ছে ‘হারলি’ ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, প্লে স্টোরে থাকা ১৯০টি অ্যাপে এ ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। এসব অ্যাপ এরই মধ্যে ৪৮ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে।

ব্যবহারকারীদের সন্দেহ এড়াতে সাধারণ অ্যাপে লুকিয়ে থাকে হারলি ম্যালওয়্যার। এসব অ্যাপ নামালেই ম্যালওয়্যারটি গোপনে ব্যবহারকারীদের মুঠোফোন থেকে অর্থের বিনিময়ে প্রিমিয়াম সেবা বা সুবিধা ব্যবহারের জন্য নিবন্ধন করে। শুধু তা-ই নয়, মুঠোফোনের খুদে বার্তা ও কলসেবা নিয়ন্ত্রণ করে অর্থ পরিশোধের তথ্যও জানতে দেয় না ম্যালওয়্যারটি। ফলে ব্যবহারকারীদের অজন্তেই তাঁদের মুঠোফোন থেকে অর্থ খরচ হতে থাকে।

ম্যালওয়্যারটি কাজে লাগিয়ে দূর থেকে হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে না। ফলে মুঠোফোনের তথ্য চুরির আশঙ্কা নেই। প্রাথমিকভাবে থাইল্যান্ডের মুঠোফোন ব্যবহারকারীদের জন্য তৈরি হলেও যেকোনো দেশে বসবাসকারীদের মুঠোফোন থেকে অর্থ খরচ করতে পারে ম্যালওয়্যারটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যালওয়্যারযুক্ত অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবে। ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া