শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

 

বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোর এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ মে ) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় সেনাবাহিনী প্রধান উপস্থিত সিগন্যালস্ কোর এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে–বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। এছাড়া সিগন্যালস্ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি।

এসময় সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এস এম ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সেন্টারের নতুন রানিং ট্র্যাকের উদ্বোধন করেন সেনাপ্রধান। এরআগে তিনি সিগন্যালস্ কোরের শহিদদের সম্মানে নির্মিত ‘অমরপ্রাণে’ পুস্পস্তবক অর্পণ করেন।

সম্মেলনে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আল/দীপ্ত সংবাদ