শিরোনাম
তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম
দীপ্ত নিউজ
খেলা

৯ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৯ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২–১ ব্যবধানে হারিয়ে, কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।

সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকোর গ্যালারিতে দর্শক নড়েচড়ে বসার আগেই এগিয়ে যায় রিয়াল। ভিনিশিয়াসের পাস থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় তাদেরকে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো।

তবে এরপর একের পর এক আক্রমণেও ব্যবধান বাড়াতে পারছিলো না তারা। ওসাসুনার রক্ষণের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয়েছে বেনজেমা, ভিনিশিয়াসদের। ৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ওসাসুনা। অবশ্য ৭০ মিনিটে আবারো ভিনিশিয়াসের ক্রস থেকে রিয়ালকে এগিয়ে দেন রড্রিগো।

দীর্ঘ ৯ বছর পর এসে এই শিরোপার দেখা পেল তারা। সর্বশেষ ২০১৪ সালে এই শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ২০তম বার কোপা দেল রে শিরোপায় চুমু আঁকল লস ব্লাঙ্কোজরা।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।