দীপ্ত নিউজ
খেলা

চেমসফোর্ডে ভেজা আউটফিল্ড, ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চেমসফোর্ডে ভেজা আউটফিল্ড, ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
(নিজস্ব ছবি)

দুইদিন অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু ভিন্ন কন্ডিশনে প্রস্তুতি ম্যাচটিও দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি খেলাই হলো না তামিম ইকবালদের। সকালের দিকে বৃষ্টি হয়েছে। পরে আকাশ মেঘমুক্ত হলেও মাঠে গড়ায়নি প্রস্তুতি ম্যাচটি।

এক বার্তায় বিসিবি জানিয়েছে, ভেজা আউটফিল্ডের কারণে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় পৌনে ১১টায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। ঘণ্টা তিনেক পরও শুরু করা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএলের ব্যস্ততা শেষে যোগ দিয়েছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তারা দুজন গেছেন ভিন্ন ফ্লাইটে। এর আগে ইংল্যান্ডে পৌঁছেছে বড় বহরটি।

আগামী ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।