শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে পান চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে পান চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে পিটুনিতে সুর্য মাল (৫৬) ওরফে সুয্যু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ মে) সকালে উপজেলা শালিখা গ্রামে পান চুরির অপরাধে তাকে পিটিয়ে আহত করে স্থানীয়রা।

পিটুনিতে অসুস্থ্ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মে) ভোররাত ৪টার দিকে মারা যান তিনি।

নিহত সুর্য্য মাল ওরফে সুয্যু সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মাধবপুর গ্রামে রামচন্দ্র মালের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই পান চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে স্থানীয় পানচাষি আব্দুর রহিমের বরজে পান তুলতে দেখে তাকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে মারপিট করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার চিকিৎসা চলছিল কিন্তু বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার–ইন–চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

 

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।