শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাসপোর্ট জমার সময়সীমা বাড়ল হজযাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাসপোর্ট জমার সময়সীমা বাড়ল হজযাত্রীদের
ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১০ মে পর্যন্ত। মঙ্গলবার (০২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি দূতাবাস ৫ মে থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার কার্যক্রম শেষ করে ১০ মে’র মধ্যে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ‘১৬১৩৬’ নম্বরে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২০ হাজার ৪৯১ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এবারও হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হবে। সে লক্ষ্যে সারা দেশে ৭৯টি কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।