শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবে গ্যাস লিক হয়ে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের পাঞ্জাবে গ্যাস লিক হয়ে নিহত ১১
ঘটনাস্থলে উদ্ধারকারী , ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছে।

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় একটি কারখানায় গ্যাস লিক হয়ে অন্তত ১১ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ ও ১৩ বছরের দুই কিশোরও রয়েছে এবং আরও ১১ জন আহত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস লিকের খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতি তিওয়ানা বলেছেন, অবশ্যই গ্যাস লিক করে এ দুর্ঘটনা ঘটেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সেখানে রয়েছে এবং উদ্ধারকাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত ১১ জন মারা গেছে এবং ১১ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।’

গ্যাসের ধরণ ও উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। এনডিআরএফ বিষয়টি তদন্ত করবে।

অনু/দীপ্ত সংবাদ