শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮
ছবি: সংগৃহীত

মেক্সিকোর পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ১৮ জন এবং আহত হয়েছে ৩৩ জন। নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১১ জন নারী। সোমবার (১ মে) সকালে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির নায়ারিত অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক ও পুয়ের্তো ভালার্তা অঞ্চলের মধ্যে সংযোগকারী মহাসড়কে গাড়িটি প্রায় ৪৯ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে প্রসিকিউটরের কার্যালয় ও অন্যান্য সরকারি সংস্থার কর্মীরা সেখানে উদ্ধারকাজ শুরু করে।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় টুইটারে এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৭ জন পুরুষ। আহতদের মধ্যে অন্তত ১১টি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুইটারে দেওয়া প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয়।

অনু/দীপ্ত সংবাদ