শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। সোমবার (১ মে) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দেয়ার কথা তুলে ধরেন।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।